চলমান প্রতিনিধি : ১৫ই এপ্রিল থেকে ১১ই জুন মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে সকল প্রকার যান্ত্রিক অযান্ত্রিক মৎস্য নৌযান দ্বারা মাছ ধরা নিষিদ্ধ বাস্তবায়নে গত ১৮ এপ্রিল উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড এবং কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলে অভিযান পরিচালনা করেন। এসময় আনুমানিক ১৫ হাজার মিটারের ৪টি চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য দপ্তরে এনুমেরেটর উর্মিত দাস।

সীতাকুন্ড উপজেলায় ১৫ হাজার মিটারের চরঘেরা জাল জব্দ
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.