Press "Enter" to skip to content

ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যকশন (ইপসা) জাগরণ প্রকল্পের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম।
আজ সোমবার সকাল দশটায় ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র সীতাকুণ্ডে জাগরণ প্রকল্প নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর অধীনে (GFA)-এর অর্থায়নে ইপসা কর্তৃক কর্মশালাটি বাস্তবায়িত হচ্ছে।
জাগরণ প্রকল্পের প্রজেক্ট অফিসার মোহছেনা মিনা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইপসা’র এরিয়া ম্যানেজার মো: তোফায়েল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: তাজাম্মল হোসেন, ইপসা’র ট্রেইনিং অফিসার মো: শাহ সুলতান শামীম, রেডিও সাগর গিরি’র স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরী। এতে উপস্থিত ছিলেন প্রশিক্ষক জেসমিন আক্তার, সৈয়দপুর যুব ক্লাবের ১৫ জন যুবক যুবতী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “ইপসা জাগরণ প্রকল্প একটি ব্যতিক্রমধর্মী ও কার‌্যকরী একটি উদ্যোগ। এখানে যুবারা লিডারশীপ, নাগরিক সেবা ও নাগরিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকার সাধারণ মানুষদের মাঝে সেই জ্ঞান শেয়ার করার সুযোগ পাবে। যুবরা সমাজের দায়িত্ব নিতে পারে- মাদক নির্মূলে যুবদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”প্রকল্পটির লক্ষ্য ছিল :“নাগরিক সচেতনতা, নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে তরুণদের অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক স্থানীয় উন্নয়নে নেতৃত্ব প্রদানের জন্য ক্ষমতায়িত করা।”
এই কর্মসূচির মাধ্যমে বিওয়াইএলসি প্রকল্পের কর্ম-এলাকায় নাগরিক সচেতনতা, নেতৃত্ব ও সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে তরুণদের অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক স্থানীয় উন্নয়নে নেতৃত্ব প্রদান সক্ষম করে তুলবে। ,

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.