চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবারও স্বীকৃতি পেয়েছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান।
দায়িত্বশীল ও পেশাদার নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্যের জন্য তাঁকে এ সম্মান প্রদান করা হয়। জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়।
পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ,সাম্প্রতিক মাসগুলোতে মাদকবিরোধী অভিযান জোরদার, ওপেন সোর্সে তথ্যভিত্তিক পুলিশিং, দ্রুত মামলার নিষ্পত্তি এবং জনবান্ধব আচরণ বজায় রাখার কারণে ওসি মুজিবুর রহমান জেলার অন্যান্য থানার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি মুজিবুর রহমান বলেন, “এ অর্জন সীতাকুণ্ডবাসীর। জনগণ পাশে থাকলে অপরাধ দমনে আমরা আরও শক্তি পাই।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে সীতাকুণ্ডে অপরাধ প্রবণতা কমাতে বিভিন্ন উদ্যোগ নেন তিনি। মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি থানাকে জনবান্ধব করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সক্রিয় করেন।






Comments are closed.