Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে ৩৪০ বস্তা সরকারি ইউরিয়া সার জব্দ

চলমান প্রতিনিধি :
চট্টগ্রাম থেকে মিয়ানমারে পাচারের সময় ৩৪০ বস্তা সরকারি ইউরিয়া সার জব্দ করেছে নৌ পুলিশ। গত শুক্রবার রাতে একটি ফিশিং ট্রলার থেকে এসব সার জব্দ করে সীতাকুণ্ডের কুমিরা নৌ পুলিশ ফাঁড়িতে আনা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনায় শুক্রবার রাতেই চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানায় একটি মামলা করা হয়েছে। ট্রলার মালিক ও চালককে আসামি করে মামলাটি করেন কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান সওদাগর।
নৌ পুলিশ জানান, চক্রটি চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার রাসমণিঘাট (খেজুরতলা) ট্রলারঘাট থেকে সারগুলো নিয়ে মিয়ানমারে পাচার করছে, এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।
 অভিযানে ‘এফবি আবদুর রহমান-১’ নামের ফিশিং ট্রলারে ডেকে রাখা দুটি চেম্বারে ৩৪০ সারের বস্তাগুলো রাখা ছিল। বস্তাগুলোর ওপরে লেখা আছে, ‘কাফকো গ্র্যানুলার ইউরিয়া, মেড ইন বাংলাদেশ’। প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি। 
তবে ট্রলারের লোকজন ও শ্রমিকদের সবাই পালিয়ে গেছেন। 
শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.