চলমান প্রতিনিধি : ১৫ই এপ্রিল থেকে ১১ই জুন মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে সকল প্রকার যান্ত্রিক অযান্ত্রিক মৎস্য নৌযান দ্বারা সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ বাস্তবায়নে উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড এবং কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলে অভিযান পরিচালনা করে। আজ সোমবার সকালে অভিযান পরিচালনা করে। এতে আনুমানিক ১৫ হাজার মিটারের চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য দপ্তরের রুবেল দাস।

সীতাকুণ্ডে ১৫ হাজার মিটারের চরঘেরা জাল জব্দ
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.