Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে যুবকের মরদেহ উদ্ধার

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে রুমের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে সরোয়ার জাহান (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালের স্টাফ এবং ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল থানা সাতপুর গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলীর পুত্র।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌর সদরের উত্তর বাইপাসে ভূঁইয়া টাওয়ারের বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ক্লিনিক ও পুলিশ সূত্রে জানা যায়, ক্লিনিকের স্টাফরা ক্লিনিকের পার্শ্ববর্তী বিল্ডিংয়ে ভূঁইয়া টাওয়ার স্টাফ রুমে রাত্রী যাপন করে। গতকাল রাতে তার নাইট ডিউটি ছিল। কিন্তু বিল্ডিংয়ের কেয়ারটেকার রুমে গিয়ে দেখে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলে আছে সরোয়ার জাহান। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দেয়।
সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন বলেন, সে হাসপাতালে চাকরি নিয়োগের পর থেকে শারীরিক জটিলতা ও মানসিক সমস্যায় ছিল। ছেলেটি অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের ছিল।
সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.