চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে ২৬ জন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় সীতাকুণ্ড প্রেসক্লাব কনফারেন্স রুমে ভার্কের সহকারী পরিচাৱক মোঃ আজম রানার সভাপতিত্বে ও স্থানীয় শাখা ব্যবস্থাপক মোঃ অহিদুজ্জামানের পরিচালনায় শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শিক্ষা বৃত্তির চেক তুলে দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড এবি ব্যাংকের পিন্সিপাল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান,
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সদস্য মীর মোঃ দিদারুল হোসেন টুটুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, ভার্ক নিজামপুর শাখার ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম, ভাটিয়ারী শাখার ব্যবস্হাপক মোঃ শরিফুর রহমান, কর্নেলহাট শাখার ব্যবস্হাপক মোঃ সামিউল হক, সীতাকুণ্ড পৌর বাজার কমিটির সদস্য মোঃ জসিম উদ্দিন, বৃত্তি প্রাপ্ত ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, ইফরানুল মোস্তফা (সীতাকুণ্ড), ছাত্রী জবা রানী নাথ( নিজামপুর), ছাত্র মিসবাহুল নুর সিয়াম (ভাটিয়ারী), অভিভাবক (কর্নেলহাট) রৌশনারা চৌধুরী। তাছাড়া উপস্হিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিক সহ সভাপতি খায়রুল ইসলাম, সাংবাদিক নাছির উদ্দিন অনিক, সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়াসহ বিভিন্ন এলাকার ছাত্রদের অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, ভার্ক প্রতিবছর মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে প্রশংসার কুড়িয়েছে।
এই বৃত্তি গরীর ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় বড় ভূমিকা রাখবে।
ভার্ক এরিয়া ব্যবস্থাপক আজিম রানা বলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদানে পরাশুনা য় আরো মনোযোগী হবেন,শিক্ষ্ ক্ষেত্রে এই বৃত্তি বড় ভূমিকা রাখবে। এবছর ২৬জনকে ৪ লাখ ৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হলো,এর মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রয়েছে।আগামীতে আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

সীতাকুণ্ডে ভার্ক কর্তৃক মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.