চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল দিদারুল আলম (৪৫) এক পথচারীর। তিনি মিরসরাই উপজেলার হিংগুলি ইউনিয়নের কোব্বত আহম্মদের পুত্র। আজ
রবিবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে মাদামবিবির হাট এলাকায় এই ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস দিদারুল আলমকে ধাক্কা দিয়ে সড়ক ডিভাইডারে উঠে যায়। এতে দিদারুল আলমের শরীরের উপরের অংশ একেবারে থেঁতলে গিয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা বাসটিকে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম নিহতের মরদেহ ও বাস থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন বলেন, ‘বেলা দেড়টার দিকে দিদারুল আলম মহাসড়ক পার হতে গিয়ে চট্টগ্রামমুখী শাহী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ এই ঘটনায় বাস চালক, সহকারী ও গাড়ীটিকে আটক করা হয়। পরিবারে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে নিহতের লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.