চলমান প্রতিনিধি :
প্রাইভেট কারের ধাক্কায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মো. শামসুল আলম (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কোট্টা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম স্থানীয় বাঁশবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শামসুল আলম কোট্টা বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে মুহুর্তেই তিনি রাস্তার পাশে ছিঁটকে পড়েন এবং তাৎক্ষনিক গুরুতর আহত শামসুল আলমকে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মমিন বলেন, এ ঘটনায় প্রাইভেট কার এবং চালক পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
সীতাকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.