Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে বর্ণাঢ্য স্বাগত জুলুছ অনুষ্ঠিত

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে বর্ণাঢ্য স্বাগত জুলুছ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬শে আগষ্ট চট্টগ্রামে ৫৫ তম ঐতিহাসিক জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সফল ও সার্থক করার লক্ষ্যে গাউছিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখা এ আয়োজন করে। আজ
শনিবার বিকাল ৪টায় সীতাকুণ্ড পৌর সদরের উত্তর বাজার থেকে বিশাল স্বাগত জুলুস শুরু হয়ে পৌর সদর পদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। জুলুসে হাজারো নবীপ্রেমিক মুসলমানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। জুলুছে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বিভিন্ন স্লোগান এবং নাতে রাসুল পরিবেশন করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর ও ধর্মীয় আবহ সৃষ্টি হয়। আলহাজ্ব মোবারক হোসেন সওদাগরের সভাপতিত্বে এবং আলহাজ্ব মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় ফিতা কেটে জুলুসের উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ জামাল পাশা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমাইর রেজভী। বক্তব্য রাখেন মোঃ মাইনুল ইসলাম, আল্লামা মোঃ ফখরুদ্দিন,আলহাজ্ব মাওলানা মুজিব উদ্দিন আল কাদেরী।
উক্ত জুলুসে সীতাকুণ্ড বিভিন্ন ইউনিয়নের গাউছিয়া কমিটির সদস্যগন অংশগ্রহন করেন। জুলুস শেষে মোনাজাত পরিচালনা করেন পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল।

 

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.