Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে দুইটি অজ্ঞাত লাশ উদ্ধার

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে দশ ঘন্টা ব্যবধানে দুটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) সকাল দশটার দিকে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আমিন সওদাগরের পুকুরে একটি অজ্ঞাত মহিলার লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা বিষয়টি সীতাকুণ্ড থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
অপরদিকে রোববার রাত সাড়ে আটটার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার সমুদ্র উপকূল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালীউদ্দিন আকবর বলেন, সাগর উপকূল জোয়ারের পানিতে একটি অর্ধগলিত অজ্ঞাত পুরুষের লাশ ভেসে এসেছে।
এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে গাউছিয়া কমিটির সহযোগিতায় লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট পরবর্তী ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।

 

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.