চলমান প্রতিনিধি :
পুলিশ অভিযানে সীতাকুণ্ড আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ৮ মামলার আসামি ইয়াকুব ও তার ভাই রমজানসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড থানার এসআই পরিমল চন্দন মল্লিক গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের অবস্থান সম্পর্কে জানতে পেরে তিনি সঙ্গীও ফোর্স নিয়ে সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় অভিযান চালান।
অভিযানে আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ইয়াকুব ও তার ভাই রমজানসহ ৩ জনকে গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত ইয়াকুবের বিরুদ্ধে ডাকাতি ও বিশেষ আইনসহ ৮টি মামলা রয়েছে। তার ভাই রমজানের বিরুদ্ধে রয়েছে ৩টি মামলা। এছাড়া ডাকাত দলের আরেক ট্রেনিংপ্রাপ্ত সক্রিয় সদস্য মোঃ পারভেজকেও তাদের সাথে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি ।

সীতাকুণ্ডে ডাকাতি ও মাদক মামলার তিন আসামি গ্রেপ্তার
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.