চলমান সীতাকুণ্ড :
সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল
বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের টোবাকো গেট এলাকার পোর্টলিংক এর উত্তরে রেললাইনে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
জানা গেছে, ঢাকামুখি উদয়ন এক্মপ্রেস ট্রেন এক ব্যক্তি কাটা পড়ে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।
ফৌজদার হাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই তাপস চন্দ্র মিত্র বলেন, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় দেহ একেবারে ছিন্নভিন্ন হয়ে যায়। শরীরের মাংসগুলো রেললাইনের চারদিকে ছড়িয়ে পড়ে। আমরা উদ্ধার করে লাশটি ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি। লাশের নাম পরিচয় পাওয়া যায়নি।
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.