চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) নেতা মো. দিদারুল আলম। তিনি জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক।
শুক্রবার (৪ জুলাই) সীতাকুণ্ড উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমির মোহাম্মদ আলাউদ্দিন সিকদারসহ জামায়াত নেতৃবৃন্দ। দিদারুল আলমের বাড়ি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে। তিনি সীতাকুণ্ড কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ওবায়দুল হকের (র.) নাতি।
দিদারুল আলম বলেন, ‘আমি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর রাজনীতি, আদর্শ ও নৈতিক কর্মকাণ্ড ভালো লাগায় এখন জামায়াতে যোগদান করেছি। যতদিন বেঁচে থাকব ততদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাব।’





Comments are closed.