Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে চাষকৃত ৩টি গাঁজা গাছ উদ্ধার

চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডে এক অভিযান চালিয়ে চাষকৃত ৩টি গাঁজা গাছ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড পৌরসভাস্থ উত্তর মহাদেবপুরের আব্দুল গফুরের বাড়িতে এসকান্দর মিয়া জমিতে চাষকৃত গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়।তবে ঘটনাস্থলে গাঁজা চাষকৃত ব্যক্তি উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি।
জানা যায়, চট্টগ্রাম জেলা এনএসআই তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিমের উপস্থিতিতে এসকান্দর মিয়া চাষকৃত জমিতে অভিযান চালানো হয়। এসময় ৩টি গাঁজা গাছ জব্দ ও উদ্ধার করা হয়। অভিযানের কথা জানতে পেরে গাঁজা চাষকৃত ব্যক্তি পালিয়ে যায়।
চট্টগ্রাম এন এস আই সহকারী পরিচালক জহিরুল হক জানান, অভিযানে জব্দকৃত গাঁজা গাছগুলো চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হেফাজতে রয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবর রহমান বলেন, গাঁজা চাষকারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত- ২০২০) অনুসারে মামলা রুজু করা হয়।

লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড। তাং-১৭/০৪/২৫ ইং

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.