চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে বিদ্যালয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম ফাহিম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার সময় উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার সময় দ্রুতগতির একটি মিনি কাভার্ডভ্যান ফাহিমকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থল থেকে প্রায় ২০ ফুট দুরে ছিটকে পড়ে। এসময় গুরুত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফাহিম বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগরস্থ বৈদ্যপুকুর গ্রামের গণি মেম্বার বাড়ির মোহাম্মদ হারুনের ছেলে।
টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জহির উদ্দিন বলেন, আমার বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাহিম স্কুলে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। সে স্কুলের নবম শ্রেণির ব্যবসায় শাখার (রোল ১) মেধাবী ছাত্র ছিল। ফাহিম ফেদাইনগর নানার বাড়ি থেকে পড়াশোনা করতো।
কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী বলেন, সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় এক স্কুল শিক্ষার্থী মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হলে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। গাড়িটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.