চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
বন্যা পরিস্থিতি-পরবর্তী সময়ে সাধারণ মানুষের সুস্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সীতাকুণ্ডে দিনব্যাপী বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থা(MFSS)-এর উদ্যোগে এবং ‘সুখী’-র সহযোগিতায় সীতাকুণ্ডের বহরপুরে এই মানবিক কর্মসূচি গতকাল বাস্তবায়িত হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিল লিও ক্লাব অফ চিটাগং সীতাকুণ্ড।
সবাই যেন স্বাচ্ছন্দ্যে চিকিৎসা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী সার্বিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। শনিরাব সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পে এলাকার দূরদূরান্ত থেকে আসা বানভাসি ও সাধারণ মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউসার আহমেদ সরোয়ারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক শামীমা নাসরীন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মহিন উদ্দিন, ডাক্তার হোসাইন মো: আল আমিন ও তার টীম।
বন্যা-পরবর্তী এই সময়ে দুর্গত মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এমন উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন।
উক্ত সংগঠন এরআগের দিন সীতাকুণ্ড মুক্তিযুদ্ধা ভবনে ক্যান্সার ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।

সীতাকুণ্ডে এমএফএসএস’ র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.