Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে ইস্টার্ন ব্যাংক এর আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত

চলমান প্রতিনিধি : সীতাকুণ্ডে বার আউলিয়া এজেন্ট আউটলেট, ইস্টার্ন ব্যাংক পিএলসি, এর আয়োজনে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি আজ বুধবার ১৪ এপ্রিল বার আউলিয়া এজেন্ট আউটলেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ইবিএল এজেন্ট ব্যাংকিং, বার আউলিয়া এজেন্ট স্বত্বাধীকারী ও আউটলেট ম্যানেজার সৈয়দ মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক স্বাক্ষরতা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইবিএল এজেন্ট ব্যাংক এর প্রধান কর্মকর্তা শারফুদ্দিন মোজাফফর আলী (নিউটন)।
এতে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু, বার আউলিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, এজেন্ট ম্যানেজমেন্ট এর প্রধান কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন,সিনিয়র ম্যানেজার হোসাইন মারুফ ইমতিয়াজ। উপস্হিত ছিলেন অফিসার ইসতিয়াক আহমেদ, এজেন্ট অফিসার রবিউল হাসান তানভীর এবং এসিসটেন্ট অফিসার মোহাম্মদ আজিজ, ব্যবসায়ী মহররম আলী,নাছির উদ্দিন ,দিদারুল আলম,আবদুল জলিল,মোঃ জসিম,মোহাম্মদ আলতাফ প্রমুখ।
অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে আর্থিক স্বাক্ষরতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

 

 

 

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.