চলমান প্রতিনিধি, সীতাকুন্ড :
আওয়ামী লীগ নেতা সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমদকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত সোমবার ( ৩০ জুন ) রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে তাঁকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছিল ইউনিয়ন বিএনপি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন , গতকাল রাতে চট্টগ্রাম নগরীর একটি ভাড়া বাসা থেকে মনির চেয়ারম্যান কে গ্রেফতার করেছেন পাঁচলাইশ থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান বলেন, মনির আহমদকে সীতাকুণ্ড থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে ।






Comments are closed.