চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড : সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ
বুধবার সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভার হল রুমে উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজার উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা তাওহিদুল হক চৌধুরীর সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংবাদিক এড.নাছির উদ্দিন, পৌরসভার সচিব নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনার কমিটির নির্বাহী সদস্য সামছুল আলম আজাদ, পৌর বিএনপি নেতা ছালে আহমদ সলু, রফিকুল আলম, লিয়াকত আলী, ইসমাইল হোসেন সিরাজ, সাবেক সভাপতি রেজাউল করিম বাহার।

সীতাকুণ্ড ব্যবসায়ী দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.