চলমান প্রতিনিধি:
সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে এবং সহ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক আব্দুল্লাহ আল ফারুক, সদস্য দিদার হোসেন টুটুল, নির্দেশ বড়ুয়া, সাইদুল হক, মীর মামুন,দেলোয়ার হোসাইন, কামরুল ইসলাম দুলু, শেখ সাইফুল ইসলাম রুবেল, এস এম ইকবাল হোসাইন, এড. নাছির উদ্দিন, সাইফুল মাহমুদ, ইকবাল হোসেন রুবেল, বাবলা মিয়া প্রমুখ।
আলোচনায় বক্তারা মুক্ত, দায়বদ্ধ ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ তৈরির উপর গুরুত্বারোপ করেন এবং সকল বাধা অতিক্রম করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, ‘দেশপ্রেম না থাকলে সাংবাদিকতায় আসা উচিৎ না। আমরা দেখেছি ৫আগষ্টের পরে কতিপয় সাংবাদিক নামধারি ব্যক্তি জোরপূর্বক দখলবাজ, ভুমি অফিসে দালালীসহ বিভিন্ন অপরাধমুলক কাজে লিপ্ত হয়ে এলাকার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন। এমনকি সীতাকুণ্ড প্রেসক্লাব জবর দখল করে সেখানে মাদকের আস্তানা গড়ে তুলেছিল। মুক্ত গণমাধ্যম দিবসে এলাকাবাসীকে সাথে নিয়ে মুলধারার সাংবাদিকরা সীতাকুণ্ড প্রেসক্লাবকে দখলমুক্ত করেছে।
মুলধারার সাংবাদিকরা এসব অপ সাংবাদিকদের কঠোর হস্তে দমন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ করেন।

সীতাকুণ্ড প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.