Press "Enter" to skip to content

সীতাকুণ্ড পৌরসভার তিন ইয়াবা কারবারীকে সাজা ও জরিমানা

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড : ইয়াবা সেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তিন ইয়াবা সেবনকারীকে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।

কারাদন্ড ও অর্থদন্ড প্রাপ্তরা হলেন, সেলিম উদ্দীন, পিতা- মৃত সামছুল আলম, গ্রাম- দক্ষিন ইদিলপুর। অর্থদন্ড ৫০০ টাকা ও ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড ২. মোঃ জাহাঙ্গীর আলম, পিতা- মৃত নুরুল হক, গ্রাম- ইয়াকুবনগর ৩. মোঃ আলাউদ্দীন, পিতা- মৃত ফয়জুল্লাহ, গ্রাম- পন্হিছিলা। তাদের ৩০০ টাকা অর্থদন্ড ও ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আজ (১৩ জুলাই) সীতাকুণ্ডের পৌরসদর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ আবদুর রশিদ।

 

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.