Press "Enter" to skip to content

সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী সমিতির নির্বাচন- নাছির সভাপতি ও রফিক সম্পাদক

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির একাদশতম কার্যকরী পরিষদ নির্বাচন শনিবার (১৯-০৭-২০২৫) সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে রাত ১২টার সময় ফলাফল ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে নাছির উদ্দীন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন রফিক নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ১৩৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি নূর মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দীন, অর্থ সম্পাদক হেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক শ্রীধাম চন্দ্র দে (বিনা-প্রতিদ্বন্দ্বীতায়), সহ দপ্তর সম্পাদক নূর উদ্দীন, প্রচার সম্পাদক  আনোয়ার হোসেন বাদশা, সমাজ কল্যাণ সম্পাদক আবু তাহের,  ক্রীড়া সম্পাদক মোহন পাল।
নির্বাচিত সাধারণ সদস্যরা হলেন- ১নং ওয়ার্ড আবির হোসেন,০২ নং জাহাঙ্গীর আলম, ০৩ নং মো: বাবলু, ০৪ নং জসিম উদ্দীন ও ৫ নং মো: আজম।

 

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.