চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির (রেজিস্ট্রেশন নম্বর : চট্ট-৩২৮৪) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) বিকাল ৪টায় দক্ষিণ শীতলপুরে সংগঠনের সভাপতি আবুল কাশেমের নতুন বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. ফসিউল আলম ও সঞ্চালনা করেন লায়ন মো. গিয়াস উদ্দিন।
সভায় সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে আবুল কাশেমকে সভাপতি ও মো. গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ জন বিশিষ্ট সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৯ গঠন করা হয়।

সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির নতুন কমিটি গঠিত
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.