Press "Enter" to skip to content

সীতাকুণ্ড ইকোপার্কে ৭ বছরের এক কিশোরী গলা কাটে হত্যার চেষ্টা

চলমান প্রতিনিধি, চট্টগ্রাম :  সীতাকুণ্ড পৌরসভাধীন ফকিরহাটস্থ ইকো পার্কে গলা কাটা অবস্থায় অজ্ঞান এক কিশোরীকে পাওয়া গেছে।ধারনা করা হচ্ছে তাকে কেউ গলা কেটে হত্যার চেষ্টা করে।

সীতাকুণ্ড থানার ওসি তদন্ত মোঃ আলমগীর জানায়, আজ রবিবার সকালে লোকমারফত খবর পাই ৬/৭ বছরের এক কিশোরী গলা গাটা অবস্থায় পড়ে আছে। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মেয়েটি উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে আনলে ডাক্তার মেয়েটি জীবিত বলে জানায়।
ধারনা করা হচ্ছে কেউ তাকে ইকো পার্কে বেড়ানোর কথা বলে এনে জবাই করে হত্যার চেষ্টা করে হয়তো মৃত ভেবে ফেলে যায়। তবে মেয়েটি তার নাম বলছে হীরা, পিতা নুর হোসেন,মাষ্টারপাড়া,কুমিরা। মেয়েটি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.