Press "Enter" to skip to content

যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাই, ৩দিন পর উদ্ধার

চলমান প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ছিনতাই করা একটি প্রাইভেটকার তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ জুন) ভোরে সীতাকুণ্ডের জোড়ামতল এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এর আগে বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরায় কেএসআরএম রয়েল গেইট এলাকায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে চালক রাজিব হোসেনকে জিম্মি করে প্রাইভেটকারটি নিয়ে যায়। এ সময় চালক ও যাত্রীদের সঙ্গে থাকা মোবাইল-টাকা লুট করে নেয় ছিনতাইকারীরা।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, প্রাইভেটকার ছিনতাইকারীরা মিরসরাই সদর এলাকা থেকে ভাড়ায় গাড়িটিতে উঠে। মহাসড়কের রয়েল গেট নামক এলাকা থেকে কারটি ছিনতাই করেন তারা। ঘটনার পর ভুক্তভোগী চালক থানায় মামলা করলে পুলিশ সদস্যরা মহাসড়কের রয়েল গেট এলাকার সিসিটিভি ফুটেজ ও মিরসরাইয়ের যাত্রী উঠার স্থানের ফুটেজ সংগ্রহ করে। শনিবার ভোরে ছিনতাই হওয়া এলাকার থেকে প্রায় ২০০ মিটার দক্ষিণ পশ্চিমে একটি পরিত্যক্ত ট্রাক ডিপোর পাশ থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ।
প্রাইভেটকারটির চালক রাজিব জানান, চট্টগ্রাম যাওয়ার কথা বলে এক হাজার ৮০০ টাকায় গাড়িটি ভাড়া করেছিলেন চার যাত্রী।

 

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.