Press "Enter" to skip to content

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে স্থপতি ডিজাইন এন্ড কনসালট্যান্ট এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল পত্রিকায় পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০জুন) বিকাল ৪টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়াম উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দৌজা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সীতাকুন্ডে দীর্ঘ ২৭ বছর সুনামের সাথে স্থপতি ডিজাইন এন্ড কনসালট্যান্ট পরিচালনা করছি। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে সীতাকুন্ড, মীরসরাই ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভবনের নকশা প্রণয়ন ও অনুমোদনসংক্রান্ত পেশাগত দায়িত্ব সততা ও সুনামের সঙ্গে পালন করে আসছি। পাশাপাশি সীতাকুণ্ড-মীরসরাই আর্কিটেক্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল আমার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “জাল সিল-স্বাক্ষরে ভবনের নঁকশা তৈরির অভিযোগ” শিরোনামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। আমি এমন মনগড়া মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন, খুরশিদ আলম, আরিফ হোসেন, গোলাম সরওয়ার, মোরশেদ, আর্কিটেক্ট মুজাহিদুল ইসলাম, মোসলিম উদ্দিন, আনোয়ার হোসেন সোহেল, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, মাজাহারুল ইসলাম, আর্কিটেক্ট রবিউল ইসলাম হেলাল, ইঞ্জিনিয়ার সামিউল করিম, তরুণ মজুমদার, মাসুদ হৃদয়, ইমন কান্তি দাশ, শরিফ হোসেন, কামরুল হাসান, রাজ্জাকুল হায়দার, আমিনুল ইসলাম শাহীন, ইঞ্জিনিয়ার আবু জাফর, মাহিন হাসান তন্ময় এবং আর্কিটেক্ট ধ্রুব কুমার দাশসহ উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.