Press "Enter" to skip to content

মহান মে দিবসে ফৌজদারহাট-বাড়বকুণ্ড শিল্পাঞ্চলে টিউইসি’র সমাবেশ

চলমান প্রতিনিধি :
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিউইসি) ফৌজদারহাট-বাড়বকুণ্ড শিল্পাঞ্চল শাখার আয়োজনে মহান মে দিবসের এক শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে চট্টগ্রামের ফৌজদারহাট- বাড়বকুণ্ড শিল্পাঞ্চলের প্রতিষ্ঠানের শ্রমিক- কর্মচারিরা অংশ নেন তার মধ্যে নাভানা ব‍্যাটারিজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ), প্রিমিয়ার এলপিজি (টোটাল গ্যাস), জাহাজ ভাঙ্গা শিল্প, ইনপেনিয়া কেমিক্যাল লিমিটেড, আফতাব অটোমোবাইস ও বি,এস,আর,এম সহ অন্যান শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীবৃন্দ।
যৌথ উদ্যোগে আজ সকাল ৯ টায় লতিফপুর পাক্কা রাস্তা মাথায় অনুষ্ঠিত উক্ত শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ফৌজদারহাট -বাড়বকুণ্ড শিল্পাঞ্চল শাখার আহ্বায়ক ও নাভানা ব‍্যাটারিজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মোঃ আবু তাহের।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রবীণ শ্রমিক নেতা মো. মছিউদ-দৌলা, জাহাজ ভাঙ্গা শিল্পের নেতা এডভোকেট জহির উদ্দিন মাহমুদ, নাভানা (সি বি এ’র) সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন, টিইউসির জেলা নেতা মাহবুবু হক চৌধুরী ও টোটাল গ‍্যাস এর শ্রমিক নেতা আবদুর রহিম সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন, মহান মে দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে শ্রমিক শ্রেণী ও মেহনতী মানুষের দাবী আদায়ে ঐক্য বন্ধ সংগ্রাম গড়ে তোলার শিক্ষাই হলো মহান মে দিবসের শিক্ষা। ফৌজদারহাট- বাড়কুণ্ড শিল্পাঞ্চলে অনেক শিল্পে প্রতিষ্ঠানের শ্রমিকদের নিয়োগ পত্র না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, রাজনীতি যার যার শ্রমিক সবার। এছাড়া জাহাজ ডাঙ্গা শিল্পের শ্রমিকদের কাজের নিরাপত্তা, চিকিৎসা ও বাঁধা ধরে রেশনের দাবি জানানো হয়। অত্র অঞ্চলের শিল্পে স্থানীয় বেকার যুবকদের ৪০% চাকরিতে নিয়োগ দেয়ার জোর দাবী করা হয়।
সমাবেশের পর পাক্কার মাথা থেকে পল্লী বিদ্যুৎ হয়ে সিটি গেট পর্যন্ত মে দিবসের একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.