চলমান প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহার ২য় দিনে বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব আসলাম চৌধূরীর ফৌজদারহাস্থ বাসভবনে উৎসবমুখর নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে রূপ নেয় এক আনন্দ মুখর পরিবেশ। যেন দীর্ঘ ১৭ বছরের শুন্যতা পূরণ হলো সবার।
৮ জুন ২০২৫ রবিবার, সকাল থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যূগ্ম মহাসচিব আসলাম চৌধূরী দীর্ঘ ৮ বছরের অধিক সময় কারাগারে বন্দি থাকার পর পবিত্র ঈদুল আযহার ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। নিজ হাতে শুরু হয় মেহমানদারী।
সকাল থেকে চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের জনসাধারণসহ বিভিন্ন শ্রেণীর মানুষ এই ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ছুটে আসেন।
নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আসলাম চৌধুরী বলেন, ঈদ মানে আনন্দ, এই আনন্দ আমি উপভোগ করতে পারছি মুক্ত বাতাসে দীর্ঘ ৮ বছর পর। অনেক কিছু হারানোর পরও আপনাদের সাথে বুকে বুক রেখে কোলাকুলি করে যে আনন্দ আমার অনুভব হচ্ছে তা যেন অটুট থাকে সারা জীবন। আমাদের বন্ধন ভাতৃত্বের বন্ধহ হয়ে যেন আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন,পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুপ নিজামী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালি আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।






Comments are closed.