চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে তেলের ভাউচারের ধাক্কায় ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত পৌনে ৮টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোডের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- মাদামবিবিরহাট চেয়ারম্যান ঘাটা জাহানাবাদ এলাকার মোঃ মানিক এর ছেলে মোঃ আরিফ (২৮) এবং একই গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে মোঃ জুয়েল (২৯)। নিহত আরিফ ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর।
জানা গেছে, নিহত দুই বন্ধু মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় ভাটিয়ারী এলাকার অক্সিজেন রোডের সামনে ইউটার্ণ করা সময় ঢাকামূখী মুসকান ভেজিটেবল অয়েলের ভাউচার মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
লাশ দুটি উদ্ধার করে স্থানীয়রা পরিবারের কাছে বুঝিয়ে দেয়। একই গ্রামে দুই বন্ধুর মৃত্যুতে গ্রামজোড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ঘাতক ভাউচারটি আটক করলেও চালক পালিয়ে যায়।
সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন।





Comments are closed.