চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পরিত্যক্ত সী গোল্ড ফিলিং স্টেশনের মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যে একপক্ষ বিরুদ্ধে ফিলিং স্টেশনের কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ চুরির অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ভাটিয়ারী এলাকায় দু’পক্ষের মধ্যে বিরোধের জেরে দীর্ঘদিন যাবত পরিত্যক্ত অবস্থায় থাকা সী গোল্ড ফিলিং স্টেশন থেকে সিএনজি প্ল্যান্ট এর গ্যাস রিজার্ভারের ২২টি গ্যাস সিলিন্ডার এবং আনুসাঙ্গিক যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। এসব যন্ত্রপাতির আনুমানিক বাজার মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা।
এ বিষয়ে ৯জনকে বাদী করে গতকাল সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সী গোল্ড ফিলিং স্টেশনের এক পক্ষের মালিক আল-আমিন পারভেজ দীপ্ত।
তিনি জানান, যন্ত্রপাতি চুরির ঘটনার সাথে জড়িত মো. সিরাজুল ইসলামকে প্রধান আসামী করে মোট ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অপর পক্ষের মালিক সিরাজুল ইসলামের ছেলে ইয়াকুব কাউসার বাপ্পি বলেন, সী গোল্ড ফিলিং স্টেশনের মালিক মুস্তকিম সওদাগর ও সিরাজুল ইসলাম দুইজনই পাটনার। ব্যবসায়িক লেনদেনের কারনে বিরোধে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে দারোয়ান না থাকার কারণে আগেও অনেকবার চুরি হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তবে এ চুরিতে মুস্তাকিম সওদাগরের ছেলে দীপ্ত আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগ করে মূলত আমাদের মানহানি করা ছাড়া কিছুই নয়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল বলেন, বলেন, অভিযোগের ভিত্তিতে আমি পরিত্যক্ত ফিলিং স্টেশন পরিদর্শন করি। চুরি হওয়ার বিষয়ে অবগত হয়। ওসি স্যারের সাথে কথা বলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ভাটিয়ারীতে পরিত্যক্ত ফিলিং স্টেশনের মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, থানায় অভিযোগ
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.