চলমান প্রতিনিধি:
সীতাকুণ্ডে সীমা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের শহীদ কলোনির মো. মাহমুদুল হক করিমের স্ত্রী এবং একই ইউনিয়নের চারাকান্দি পূর্ব নডালিয়া গ্রামের আইয়ুব খানের মেয়ে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গৃহবধূ সীমা আক্তারের সাথে তার স্বামী করিমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে করিম একটি ধারালো ছুরি নিয়ে স্ত্রীকে পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ ঘটনার পর স্বামী মাহমুদুল হক করিম পালিয়ে যায়।
খবর পেয়ে এলাকাবাসী গিয়ে সীমাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করায়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধরের এক পর্যায়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রক্তাক্ত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাড়বকুণ্ডে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.