Press "Enter" to skip to content

বাসাপ’র কেন্দ্রীয় কমিটি গঠন, মান্নান মুন্না সভাপতি, সোলাইমান সাধারণ সম্পাদক

চলমান প্রতিনিধি : মফস্বল সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সাংবাদিক পরিষদ’র (বাসাপ) কেন্দ্রীয় কমিটি গঠন। এএইচএম মান্নান মুন্না (দ্যা নিউ নেশন, দৈনিক ভোরের ডাক ) সভাপতি, সোলাইমান আকাশ (দ্যা কান্ট্রি টুডে ও দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি)সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বাংলাদেশ সাংবাদিক পরিষদ ( বাসাপ ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির দ্বিতীয়তম ত্রি-বার্ষিকী কাউন্সিল ১৩ জুন (শুক্রবার) বিকাল
৩টায় চট্রগ্রাম মুরাদপুর ফরেষ্ট গেইটে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢাকা ট্রিবিউন এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি বিজয় ধর এর সঞ্চালনায় এ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
কমিটির অপরাপর নির্বাচিতগণ হলেন: সৈয়দ ফোরকান আবু ( দৈনিক যুগান্তর), সিনিয়র সহ সভাপতি,মাহবুব পলাশ ( দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী), মাষ্টার আবুল হোসেন ( নিউজ চব্বিশ ঘন্টা ), রনজিত ধর ( দৈনিক সংবাদ) বিজয় ধর ( ঢাকা ট্রিবিউন)কে সহ -সভাপতি, ছোটন কান্তি নাথ ( দৈনিক কালের কন্ঠ ও দৈনিক আজাদী), নাছির উদ্দিন ( দৈনিক মানবকন্ঠ ও চ্যানেল এস), নুর মোহাম্মদ রানা (দৈনিক সময়ের কাগজ) যুগ্ম -সাধারণ সম্পাদক,শফিউল আজম ( দৈনিক আজাদী) সাংগঠনিক সম্পাদক,মেজবাহ উদ্দিন (দ্যা বাংলাদেশ টুডে) কোষাধ্যক্ষ সম্পাদক,নির্দেশ বড়ুয়া দপ্তর সম্পাদক,নাছির উদ্দিন ভূঞা ( দৈনিক গিরিদর্পন ও দৈনিক বাংলাদেশ সমাচার), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাহেদ তথ্য প্রযুক্তি সম্পাদক,মীর হোসেন ( পাক্ষিক খবরিকা ) ক্রিড়া সম্পাদক,মনজুরুল আলম সমাজ কল্যাণ সম্পাদক,এবং রবিউল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বাসাপ এর সভাপতি মীর আসলাম ( দৈনিক আজাদী / যায় যায় দিন) চট্টগ্রাম উত্তর জেলা বাসাপ সাধারন সম্পাদক রাজীব মজুমদার ( দৈনিক জনকন্ঠ / গ্লোবাল টিভি) কার্যনির্বাহী পরিষদ সদস্য করে
৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।অপর দিকে সকল জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হবেন।
সভায় বক্তাগণ বাসাপ এর কার্যক্রম ও সংগঠন দেশব্যাপী সংগঠিত করে স্ব স্ব পত্রিকার কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে পত্রিকার সম্পাদক মালিক ও সাংবাদিকদের দেশের সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার দায়বদ্ধতা থেকে সরকারের কাছে ন্যুন্যতম অধিকারের দাবী উপস্থাপনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, মফস্বল সাংবাদিকদের প্রতিনিধিত্ব জাতীয়, স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টাল, চ্যানেল টিভি কর্মরত সংবাদকর্মীদের মধ্যে ঐক্য সৃষ্টি, ভ্রাতৃত্ববোধ তৈরি, সুস্থ সাংবাদিকতা, স্বার্থ সংরক্ষণ পেশাদারিত্ব তৈরীর লক্ষ্যে – বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক এবং পেশাজীবী সংগঠন।

 

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.