চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড : সীতাকুণ্ডের ফৌজদারহাটে প্রথমবারের মতো মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ফৌজদারহাট খয়রাতি মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
এ মেলায় প্রসাধনসামগ্রী, খেলনা, খাবার দোকান ও জামা-কাপড়সহ বিভিন্ন পণ্যের স্টল বসেছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্যে বিভিন্ন রাইড রাখা হয়েছে।
মেলার উদ্বোধন করেন বাংলাদেশ শিপ ব্রেকিং রিসাইক্লিং এ্যাসোসিয়েশন (বিএসবিএ) এর প্রেসিডেন্ট আমজাদ হোসেন চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ মোরসালিন, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর, খ, ম নাজিম উদ্দিন, জাহেদুল হাসান, আবুল হাসেম, আবুল কালাম চৌধুরী, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সোলায়মান, ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম , মেলার উদ্যোক্তা মোঃ রকিসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
বক্তারা বলেন, প্রথমবারের মতো ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আয়োজন করা হয়েছে। মেলায় জুয়াসহ কোনো ধরনের নেতিবাচক ঘটনা ঘটানো যাবে না। এ মেলার মাধ্যমে স্থানীয় বহু মানুষের কর্মসংস্থান হবে। ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি এবং বৃহৎ শিল্পের দিকে যাত্রা করবেন উদ্যোক্তারা। এতে গ্রামীণ দারিদ্র্য বিমোচন হবে। এছাড়া গ্রামে বসবাসকারী বাাসিন্দারা সকল বিনোদন উপভোগ থেকে বঞ্চিত। এ মেলা গ্রামের নারী পুরুষ দিনের কাজ শেষে, রাাতে একটু ঘুরাঘুরি ও স্বল্প মূল্যে তাদদের ঘরের ব্যবহৃত নিত্যপণ্য কিনতে পারবেন।

ফৌজদারহাটে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.