চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত “তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে a2i-এর সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর দুটি উদ্ভাবনী উদ্যোগ ‘মাল্টিমিডিয়া টকিং বুক’ এবং ‘অ্যাক্সেসিবল ডিকশনারি’ প্রদর্শন করা হয়।
উদ্ভাবন দুটি উপস্থাপন করেন a2i-এর কনসালট্যান্ট (Accessibility) ভাস্কর ভট্টাচার্য এবং ইপসার প্রোগ্রাম ম্যানেজার ফওজিয়া চৌধুরী দিবা।
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি এই উদ্ভাবনগুলোর কার্যকারিতা সম্পর্কে অবহিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা আরও তথ্যপ্রযুক্তিনির্ভর, গতিশীল ও সহজলভ্য করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্ট উদ্ভাবন-সংক্রান্ত গবেষণা প্রকাশনা সাদরে গ্রহণ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ‘মাল্টিমিডিয়া টকিং বুক’ ও ‘অ্যাক্সেসিবল ডিকশনারি’- দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা অর্জনকে আরও সহজ ও কার্যকর করবে। প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগগুলো বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

প্রধানমন্ত্রীর সামনে ইপসার দুটি উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন, ভূয়সী প্রশংসা
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.