চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, দেশের প্রবীণ রাজনীতিবিদ ও শ্রমিকনেতা কমরেড আহসান উল্লাহ চৌধুরী গতকাল শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, রাত ৯টা ১৩ মিনিটে চট্টগ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমানের শ্বশুর এবং ইপসা’র ম্যানেজমেন্ট অ্যাডভাইজার ড. শামসুন্নাহার চৌধুরীর পিতা। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৯ বছর ৮ মাস।
শ্রমজীবী ও শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন নিবেদিতপ্রাণ এই সংগ্রামী নেতার মৃত্যুতে ইপসা ও রেডিও সাগরগিরি পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় চট্টগ্রাম শহরের মিমি সুপার মার্কেটের পাশে আফমী প্লাজার পিছনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাজা মরহুমের নিজ গ্রামের বাড়ী মীরসরাই উপজেলার চৈতন্যের হাট এলাকার জনার্দনপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে জোহর এর নামাজ এরপর অনুষ্ঠিত হবে।

দেশের শ্রমিক অধিকার আন্দোলনের অগ্রদূত কমরেড আহসানউল্লাহ চৌধুরী আর নেই
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.