চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদের ছিটকে পড়ে এক কিশোর (১৩) গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৯টায় উপজেলার পৌরসদরের শেখপাড়া এলাকায় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই কিশোরের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী ট্রেনটি পৌরসদরের শেখপাড়া এলাকা অতিক্রমকালে ছাদের উপরে ওই কিশোর দৌড়ে এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার চেষ্টা করে। এই সময় সে নিচে ছিটকে পড়ে এবং ট্রেনের নিচে তার ডান পা কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আহমদ হোসেন জানান, তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বলেন, চমেক হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত কিশোর
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.