চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডের সোনাইছড়িতে অবস্থিত হাফিজ জুট মিল গেইটে আজ সকাল ১০টায় জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের আহ্বায়ক শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা তপন দত্তের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারন সম্পাদক মো: দিদারুল আলম চৌধুরী, বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. আলী, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. ইদ্রিছ, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন এবং বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের শ্রমিকনেতা মাহবুব ভান্ডারী।
নেতৃবৃন্দ বলেন, জাহাজভাঙা শ্রমিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। ২০১৮ সালে ঘোষিত নিম্নতম মজুরি আজও বাস্তবায়িত হয়নি। ইতোমধ্যে ছয় বছর পার হয়ে যাওয়ায় শ্রম আইন অনুযায়ী নতুন মজুরি বোর্ড গঠন করা সময়ের দাবি। তারা অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে মাসিক ৩০ হাজার টাকা নূন্যতম মজুরি ঘোষণার দাবি জানান।
সমাবেশে বাংলাদেশ শ্রম বিধিমালার ১১১(৫) বিধির আলোকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা এবং মে মাসের পূর্ণ বেতন ৩১ মে’র মধ্যে পরিশোধের জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানানো হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের আয় দিয়ে বর্তমানে জীবনযাপন করা ক্রমেই দুরূহ হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে সকল শ্রমিক ও দরিদ্র জনগণের জন্য ন্যায্যমূল্যে রেশনিং ব্যবস্থা চালু এবং শ্রমিক অধ্যুষিত এলাকায় টিসিবির অধীনে ন্যায্যমূল্যের দোকান স্থাপনের লক্ষে আসন্ন বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দেয়ার দাবি জানানো হয়।
সমাবেশে নেতারা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজভাঙা শিল্পাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং প্রয়োজনীয় সংখ্যক অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখার দাবি জানান।

জাহাজভাঙা শ্রমিকদের ঈদ বোনাস, বেতন ও ন্যায্য মজুরির দাবিতে মানববন্ধন
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.