চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুনে দুটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রী ও চালকরা নিরাপদে নেমে যেতে সক্ষম হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল ৭টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারী মিলিটারি একাডেমি এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, আজ সকালে চট্টগ্রাম থেকে ১৮টি বগি নিয়ে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ড অতিক্রম করার সময় হটাৎ একটি এসি বগিতে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। তারা চিৎকার শুরু করলে ট্রেন চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এতে যাত্রীরা নেমে যান।
ততক্ষনে আগুন লেলিহান শিখায় জ্বলতে থাকে এবং ইঞ্জিনেও ছড়িয়ে পড়ে। এ দৃশ্য দেখে এগিয়ে আসেন মিলিটারি একাডেমির আর্মি সদস্য ও স্থানীয় এলাকাবাসী। সবাই মিলে দুর্ঘটনা কবলিত বগি থেকে অন্য বগিগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে আগুন অন্য বগিতে ছড়িয়ে পড়তে পারেনি।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সেনা সদস্য, ফায়ার সার্ভিস কর্মী, রেলকর্মী ও স্থানীয় এলাকাবাসী ও যাত্রীদের দীর্ঘ প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিকল্প লাইন থাকলেও নিরাপত্তার কারণে ট্রেন চালায়নি কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে থাকা কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী জানান, অগ্নিকাণ্ডে একটি এসি বগি ও পাওয়ার কারটি পুড়ে গেছে।
পাওয়ার কারে জেনারেটরসহ যন্ত্রপাতি বেশি থাকায় মূলত পাওয়ার কার থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তারা। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
রেলওয়ের পূর্ব বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, এ ঘটনার কারণে সুবর্ণ এক্সপ্রেস যথাসময় ৭টায় ছাড়তে পারেনি। দেরিতে ছাড়তে হয়েছে। ডাবল লাইন থাকলেও নিরাপত্তার কারণে তাৎক্ষনিক ছাড়া হয়নি। এ ঘটনায় পূর্ব রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি জানা যায়নি।
চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.