চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
কানাডিয়ান প্রতিষ্ঠান হেল্থব্রীজ ফাউন্ডেশন এর সহায়তায় বাপসা, মমতা ও ইপসা যৌথভাবে ‘হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়ন করছে। চট্টগ্রাম সিটি করপোরেশন এর ২০টি ওয়ার্ডে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সম্প্রতি নগরীর ডাবলমুরিং থানাধীন দেওয়ান হাট এলাকার প্রকল্প এর কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, বাপসার নির্বাহী পরিচালক ড. আলতাফ হোসেন, ইপসার প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, মমতা’র উপ-প্রধান নির্বাহী তৌহিদ আহমেদ, মমতার অ্যাডভাইজার মো. ফারুক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সংস্থা সমুহের সিনিয়র কর্মকর্তাগন ও উক্ত প্রকল্পের কর্মকর্তা-কর্মীবৃন্দ।





Comments are closed.