চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মোঃ নোমান (১৫) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল
বৃহস্পতিবার (১৬ মে) রাত দশটার দিকে উত্তর এয়াকুবনগর এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে। তিনি পৌরসভার উত্তর এয়াকুবনগর গ্রামের মো: আলমগীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনে কাটা পড়া নোমান এলাকায় রেললাইন দিয়ে হেঁটে হেঁটে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এই সময় সে কানে হেডফোন লাগিয়ে পাবজি খেলছেন। হঠাৎ চট্টগ্রাম মুখি একটি অজ্ঞাত ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সেই ঘটনাস্থলে মারা যায়। সে উপজেলা জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা আরো জানান, সে মোবাইলে বিভিন্ন গেমে আসক্ত ছিল। যার কারণে রেললাইনে দাঁড়িয়ে কানে হেডফোন ও গেমে মনোযোগী হওয়ার কারণে ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ার কারণে ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফার্ড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বলেন, ট্রেনে কাঁটা পড়ে নিহতের কোন সংবাদ পাইনি।

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.