চলমান প্রতিনিধি :
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
করোনা নিয়ে সতর্কবার্তা: জনসমাগমে মাস্ক পরার নির্দেশনা
শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের পাঠানো এক বার্তায় এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, এ ধরনের সতর্কতা সময়োপযোগী। পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও ভিড় এড়িয়ে চলার ওপর জোর দিয়েছেন তারা।
সরকারি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় নতুন করে ধরা পড়ছে কোভিড-১৯। জনগণের প্রতি সরকারের এই আহ্বানকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি বিশেষ জোর দেয়া হচ্ছে।
করোনা নিয়ে সতর্কবার্তাঃ জনসমাগমে মাস্ক পরার নির্দেশনা
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.