Press "Enter" to skip to content

নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার

চলমান প্রতিনিধি, সীতাকুন্ড : সীতাকুন্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. ইউনুস মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে পৌরসভা এলাকার ইয়াকুবনগর গ্রামের খলিফা বাড়ি নিবাসী মৃত ইমাম শরীফের পুত্র। আজ সোমবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় চট্টগ্রাম মুখী লেনে এই ঘটনা ঘটে।

‎স্থানীয় প্রতিবেশী মুস্তাফিজুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বটতর জামা মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞতা গাড়ির ধাক্কায় ইউনুস মিয়া ঘটনাস্থলে মারা যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এলাকায় যে কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে তাদের মধ্যে তিনি একজন। হঠাৎ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
‎কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রব্বানী বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি এখনো শুনিনি।

 

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.