চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
আগামী ১৫ আগষ্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে উক্ত বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক মুঃ মহিউদ্দিন, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম আদিল, সেক্রেটারি মুঃ নুরুল আবছার, মুঃ কপিল উদ্দিন, মুঃ ইমন, হাফেজ ইকবাল, মুঃ শামিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা যাতে করে নৈতিকতা সম্পন্ন মেধাবী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এ প্রচেষ্টা আমরা অব্যহত রাখার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করার একটি উদ্যোগ নিয়েছি

সীতাকুণ্ডে শিক্ষার্থীদের মাঝে ছাত্র শিবিরের কোরআন বিতরণ
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.