চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড : বারআউলিয়ার পূর্ণভূমি ও হিন্দু সম্প্রদায়ের তীর্থ চন্দ্রনাথ ধামসহ সব ধর্মের মেলবন্ধনে সীতাকুণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ নিরাপদে নির্ভীকচিত্তে নিজ নিজ ধর্মের আচার-অনুষ্ঠান পালন করে থাকে।সব ধর্মের মানুষের মেলবন্ধনে এখানে ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।
সোমবার বিকেলে চট্টগ্রাম পুলিশ কার্যালয়ে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে উপরোক্ত মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শিল্পাঞ্চাল এলাকা আইন শৃংখলা বাহিনীর বিশেষ নজরদারীতে রয়েছে। মহাসড়কে ডাকাতি-ছিনতাই রোধে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যহত রযেছে। মব সন্ত্রাসকেও প্রশ্রয় দেওয়া হবে না।
এছাড়া সীতাকুণ্ড প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা পেশাদাত্বি বজায় রেখে সম্প্রদায়িক সম্প্রতি রক্ষা ও দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, গুজব, মিথ্যাচার ও কাল্পনিক তথ্যের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন তিনি। জাতীর ভিবেক সাংবাদিকরা সজাগ থাকলে সকল প্রকার অপপ্রচার দূর করে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েদ (ডিএসবি), সিরাজুল ইসলাম (ক্রাইম), মোহাম্মদ রাশেল (ডিবি) ও মো. আসাদুজ্জামান (প্রশাসন)।
সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক আবদুল্লা আল কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি এম হেদায়েত, এম সেকান্দর হোসাইন ও সৌমিত্র চক্রবর্তী, কাইয়ুম চৌধুরী, লিটন কুমার চৌধুরীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।






Comments are closed.