চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা। আজ সোমবার (২৩ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- নুর মোহাম্মদ প্রকাশ মানিক, আরিফ হোসেন ও মো. রবিউল হোসেন।
ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ জুন) দিবাগত রাতে সীতাকুণ্ড মডেল থানাধীন সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বন্দর-বায়েজিদগামী লিংক রোডে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি বড় কাটার, দুটি রাম দা, দুটি লোহার পাইপ ও একটি স্ক্রু ড্রাইভারসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ১২-১৩ জন সহযোগী দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সোমবার সীতাকুণ্ড মডেল থানায় মামলা হয়েছে।

সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.