চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে উপজেলা চত্বরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে ৩২ টি বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়। যার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। প্রতিটি গরুর বাছুরের মূল্য ছিল ৩০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মোতাছিম বিল্লাহ্, প্রাণী সম্পদ কর্মকর্তা কল্লুল বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহসহ উপকরণ বিতরণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম জেলেদের সরকারি আদেশ নিষেধ মেনে ইলিশ সম্পদ সমৃদ্ধ করতে আহ্বান জানান এবং প্রাপ্ত বাছুর লালন পালন করে স্বাবলম্বী হতে উদ্ধুদ্ধ করেন।

সীতাকুণ্ডে ৩২ জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.