Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে পৌর জামায়াতের সাবেক আমীরের সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময়

চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ড পৌর জামায়াত ইসলামীর সাবেক আমীরের সাথে তাঁর বাস ভবনে প্রেস ক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় করেছে।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সীতাকুণ্ড পৌর জামায়াতের সাবেক আমীর ও চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের (সিআরবি) সভাপতি এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরীর সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।নেতৃবৃন্দের বন্ধন, সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির এই মিলন মেলায় একে অপরের খোঁজ খবর নেয়া এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ আরো গভীর অর্থবহ হয়ে উঠে।শুভেচ্ছা বিনিময়ে নেতৃবৃন্দ এলাকার সার্বিকভাবে সাংবাদিকতা পরিস্থিতি ও জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।সাবেক আমীর তাওহীদুল হক চৌধুরীও সাংবাদিক সমাজের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে ন্যায়ের পথে অবিচল দৃঢ় থাকার আহ্বান জানান।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.