Press "Enter" to skip to content

অটো-রিক্সা শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় যুগ্ন সদস্য সচিব হলেন চৌধুরী মোঃ আলী শাহ

চলমান প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় যুগ্ন সদস্য সচিব হলেন চৌধুরী মোহাম্মদ আলী শাহ।চৌধুরী মোহাম্মদ আলী শাহ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া কাজলী পাড়ার, ৫নং ওয়ার্ড,মরহুম মোহাম্মদ বাদশাহ আলম চৌধুরীর পুত্র।

বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারী চালিত অটো-রিক্সা শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান তারেকের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়র জসিম উদ্দিনের সঞ্চালনায় গত ৩জুন অনুষ্ঠিত বিভাগীয় কার্যকরী কমিটির সভায় চৌধুরী মোহাম্মদ আলী শাহকে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারী চালিত অটো-রিক্সা শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় যুগ্ন সদস্য সচিব ঘোষণা করা হয়েছে বলে সদস্য সচিব ইঞ্জিনিয়র জসিম উদ্দিন ও দপ্তর সম্পাদক মোঃ আব্দুল সাত্তারের যৌথ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.