Press "Enter" to skip to content

কুমিরা বালিকা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতিকে বিএনপির সংবর্ধনা

চলমান প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শিক্ষানুরাগী ইফতেখার আহম্মদ জুয়েল এবং অভিভাবক সদস্য মোঃ হাসেম শামীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এবং শীতলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসান আল মামুনকেও সংবর্ধিত করা হয়। গতকাল

সোমবার ( ২ জুন) সন্ধ্যায় ইউনিয়নের জোড়আমতলস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তফাজ্জল আহম্মদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিবৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিএনপির ওয়ার্ড সভাপতি মোঃ হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন লিটনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন এন আর গ্রুপের পরিচালক আলহাজ্ব নুরউদ্দিন মোঃ রুবেল সিআইপি। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ইফতেখার আহম্মদ জুয়েল, মোঃ হাসেম শামীম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজিমুদৌলা, সাবেক আহবায়ক সায়েদ আহম্মদ, যুগ্ম আহবায়ক রবিউল হক, সহ সভাপতি গিয়াসুল মাহমুদ চৌধুরী, উপজেলা জাসাস সভাপতি সৈয়দ নাসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, জাহাঙ্গীর আলম, উত্তর জেলা আইন বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিয়া, যুবদল নেতা মমিন উদ্দিন মিন্টু, কোরবান আলী সাহেদ, আলমগীর মঞ্জু, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রানা, সাব্বির জাহান সনি, মোহাম্মদ এনায়েত, মীর আবিদ, আবদুল খালেকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.